পর্তুগালের লিসবনে অবস্থানরত অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালকদের সংগঠন ‘টিভিডি এক্সপার্টস ইন লিসবন’র উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল ও শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত এবং পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জসিম উদ্দীন এবং সঞ্চালনা করেন শাকির হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের প্রধান গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এবং বারি আলতুরের বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় টিভিডি এক্সপার্ট গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফ উল আলম, আহমেদ সাহাব, সাইফুর রহমান স্বাধীন, আব্দুল মোজাম্মেল, মোহাম্মদ শাহাদত হুসাইন, মো. আনিসুর রহমান, রাজিব সরকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।








