চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর নলকূপে পড়া শিশুটি ২৪ ঘণ্টাও উদ্ধার হয়নি

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৩:১৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
গভীর নলকূপে পড়া শিশুটি উদ্ধারে উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট গভীরে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

শিশুটিকে উদ্ধার করতে না পারায় ফায়ার সার্ভিসসহ উদ্ধার টিম বলছে, ১০০ থেকে ১৫০ ফিট গভীর হতে পারে কূপটি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ৪২ ফিট খনন করার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায়। পরে বিকাল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। বুধবার দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু সাজিদ।

খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে গতকাল থেকে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম উদ্ধার অভিযানের সময় গতকাল বলেছিল, শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Reneta

স্থানীয় পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ উদ্ধার কর্মীরা মাঠে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর নলকূপগভীর নলকূপে পড়া শিশুরাজশাহীর তানোর
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT