চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি অভিযানে ৩ দিনের মধ্যে মায়ের কোলে ফিরল শিশু

এস কে রাসেল এস কে রাসেল
১১:৪৫ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজার থেকে অপহরণের শিকার ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ মে) বিকেলে লালমনিরহাট জেলা সদর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এছাড়া শিশুটিকে অপহরণের সঙ্গে যুক্ত গার্মেন্টসকর্মী প্রীতি আক্তার ও আতিকুল ইসলাম আতিক (২৪) নামের এক রড মিস্ত্রীকেও আটক করা হয়।

অপহরণের শিকার শিশু নূর মোহাম্মদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিপড়াদী গ্রামের শরীফ মিয়ার ছেলে। তার মা লিপি আক্তার শান্তার সরারচর বাজারে নিজের বিউটি পার্লারে কাজ করেন।

অপহরণকারী গার্মেন্টসকর্মী প্রীতি আক্তার (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনু মিয়ার মেয়ে ও গার্মেন্টস কর্মী আতিকুল ইসলাম রড মিস্ত্রি (২৪) লালমনিরহাট জেলার সদর উপজেলারর মোস্তাফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বুধবার (১৫ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরে শিশুটিকে তার মা লিপি আক্তার শান্তার কোলে তুলে দেন পুলিশ সুপার। আটক হওয়া দুজনকে কিশোরগঞ্জ নিয়ে আসে পুলিশ।

এসময় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহীন সরদারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Reneta

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে প্রীতি আক্তার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত নজরুল ইসলাম নাজনুর মেয়ে এবং আতিকুল ইসলাম আতিক লালমনিরহাট সদর উপজেলার মোস্তুফি বালাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জবাজিতপুর উপজেলামায়ের কোলে ফিরল শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT