সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর ১ টা শেষ নি:শ্বাস ত্যাগ করে শিশুটি। বিৃহস্পতিবার সকালে মাত্র আধ ঘন্টার ব্যবধানে পর পর দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। এর আগে বুধবার রাতে চার দফা শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআরের মাধ্যমে স্থিতিশীল করা হয়। মাগুরার শিশুটিসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে।






