বাংলাদেশ

শিশুশ্রমিক বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে কমেছে শিশুশ্রম

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২৩

শিশুশ্রমিকরা নির্মাণ কাজে ব্যস্ত, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুশ্রমিকরা নির্মাণ স্থাপনায় কাজ করছে, বেশিরভাগই ঝুঁকিপূর্ণ পরিবেশে, শিশু শ্রমের চিত্র ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৩ সালের তুলনায় ২০২২ সালে শিশুশ্রম সামান্য বেড়েছে। ২০১৩ সালে শিশুশ্রমিক ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন, যা ৭৭ হাজার ২০৩ জন বেড়ে ২০২২ সালে হয়েছে ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন। তবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে বলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রভিশনাল রিপোর্টে।

বুধবার (১৯ জুলাই) পরিসংখ্যান ভবনে জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এর তথ্য প্রকাশ করা হয়।

জরিপ বিশ্লেষণ ফলাফলে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৩৯ দশমিক ৯৯ মিলিয়ন। এরমধ্যে শ্রমজীবী শিশুর সংখ্যা ৮.৯ শতাংশ। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিয়োজিত শিশুর সংখ্যা ২ দশমিক ৭ শতাংশ।

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান ই এলাহি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টমো পাউটিয়াইনেন। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমান।

জরিপের তথ্য বলছে, শিশু শ্রমিকে সংখ্যা বাড়লেও কমেছে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ। প্রতিবেদনে দেখা যায়, ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ শিশু। ২০২২ সালের জরিপে তা কমে হয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন শিশু। সে হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের অংশগ্রহণ ৩ দশমিক ২ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক ৭ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কাজে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুদের অংশগ্রহণ বেশি। তবে একই সময়ে বেড়েছে ঝুঁকিমুক্ত কাজে শিশুদের অংশগ্রহণ। ২০১৩ সালে ঝুঁকিমুক্ত কাজে নিয়োজিত ছিল চার লাখ ১৮ হাজার ৬৯৯ জন শিশু। যা ২০২২ সালে প্রায় তিন লাখ বেড়ে হয়েছে সাত লাখ সাত হাজার ৮৮৫ জনে।

জরিপে দেখা যায়, সামগ্রিক শিশু শ্রমিকের হার ২০১৩ সালের ৪ দশমিক তিন থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক চার শতাংশ। জরিপে তথ্য বলছে, দেশে এখন মোট পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা তিন কোটি ৯৯ লাখ ৬৪ হাজার পাঁচজন। যা ২০১৩ সালে ছিল তিন কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। এক দশকে শিশু বেড়েছে তিন লাখ ১১ হাজার ৬২৩ জন

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা হলো ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ বা ৩৯ দশমিক ৯৬ মিলিয়ন। তাদের মধ্যে যথাক্রমে শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ (৮ দশমিক ৯ শতাংশ) এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ (৪ দশমিক ৪ শতাংশ)। ২০১৩ সালের শিশুশ্রম জরিপে দেখা গেছে যে, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে যথাক্রমে ৩৪ লাখ ৫০ জাহার ৩৬৯ সংখ্যক ( ৮ দশমিক ৭ শতাংশ) শ্রম জীবী শিশু এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ (৪ দশমিক ৩ শতাংশ)।

 

বিষয়:ঝুঁকিপূর্ণ কাজশিশুশ্রম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…