চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৪:০২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জোবায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হোসেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাকরি করার সুবাদে বাবা-মা এর সাথে কোম্পানীগঞ্জে থাকতো আবরার হোসেন আবিদ। ঈদ উপলক্ষে শনিবার বিকেলে বাবা-মায়ের সাথে দাদার বাড়ি জোবায়ের বাজার এলাকায় বেড়াতে আসে সে। রোববার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার এক পর্যায়ে রাস্তায় চলে আসে আবিদ। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা আবিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীমোটরসাইকেলশিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT