যুক্তরাষ্ট্রের রেডি-টু-ইট মাংসে লিস্টেরিয়া প্রাদুর্ভাবে একজন শিশুর মৃত্যু এবং ১০ জনের অসুস্থতার খবর পাওয়া গেছে। এই প্রাদুর্ভাব ইউ শ্যাং ফুডের পণ্যের সঙ্গে যুক্ত। এরমধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, দেশটির ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ জার্সি এবং নিউ ইয়র্কে জুলাই ৩১ থেকে অক্টোবর ২৪-এর মধ্যে এই সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত সংক্রমিতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই চিকিৎসা ছাড়াই সেরে ওঠেন এবং পরীক্ষা করান না। ভুক্তভোগী সাতজন ইউ শ্যাং ফুডের পণ্য কেনার কথা জানিয়েছেন।
এই ঘটনার পর, ইউ শ্যাং ফুড তাদের ৭২ হাজার পাউন্ডের বেশি মাংস ও পোলট্রি পণ্য প্রত্যাহার করেছে। প্রত্যাহারকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে পর্ক বেলি, হাঁস, গরুর মাংসের শঙ্ক, মুরগির পা এবং গিজার্ড। পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল ২১ থেকে ২৭ আগস্ট, ২০২৫। এর আগে ৯ নভেম্বর, প্রতিষ্ঠানটি ৪ হাজার ৫০০ পাউন্ড পণ্য প্রত্যাহার করেছিল।
লিস্টেরিয়া সংক্রমণ গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাঁপুনি, পেশি ব্যথা, বমি, ডায়রিয়া, গলা শক্ত হওয়া এবং ভারসাম্যহীনতা। সংক্রমণের লক্ষণ কয়েক দিনের মধ্যে বা এক মাস পর্যন্ত সময় নিয়ে প্রকাশ পেতে পারে।
সিডিসি পরামর্শ দিয়েছে, প্রত্যাহারকৃত পণ্যগুলো ফেলে দিতে বা কেনার জায়গায় ফেরত দিতে এবং এই পণ্যগুলো যেসব পৃষ্ঠতল স্পর্শ করেছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে।







