চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এস কে রাসেল এস কে রাসেল
৪:৪৯ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জ, জনপদ
A A
নির্বাহী বিভাগ ভবনের প্রবেশদ্বার, নিকলি, কিশোরগঞ্জ।. Channel i News - চ্যানেল আই নিউজ

 কিশোরগঞ্জের নিকলীতে তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা চাঁদনীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করে নিকলী থানা পুলিশ।

রাতে গ্রামের একটি পুকুর পাড় থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু জোবায়েত সাজনপুর গ্রামের করিম মিয়ার ছেলে।

Banglabid

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ বছর আগে নিকলী উপজেলার সাজনপুর গ্রামের নুর মিয়ার ছেলে করিমের সাথে একই গ্রামের মজলু মিয়ার মেয়ে চাঁদনীর বিয়ে হয়। বছরখানেক আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় চাঁদনী। একমাত্র সন্তান বাবার কাছে থাকলেও মাঝে মাঝে মায়ের কাছে যেত।

শুক্রবার দুপুরে মার কাছে যায় জোবায়েত। বিকেলে সে বাড়িতে না ফেরায় শিশুটির দাদি সুফিয়া বেগম চাঁদনীর বাড়ীতে গিয়ে তার খোঁজ নেন। এ সময় জোবায়েত চলে গেছে বলে জানায় চাঁদনী। কিন্তু শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার দিকে একই গ্রামের হামিদ বেপারীর বাড়ির পুকুর পাড়ে জেবায়েতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্বার করে। এ ঘটনায় শিশুটির বাবা করিম মিয়া বাদী হয়ে শনিবার সকালে চাঁদনীকে আসামী করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT