বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফেরেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান সেনাপ্রধান। সফর শেষে গতকাল শুক্রবার সেনাপ্রধান দেশে ফেরেন।

সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিষয়:জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…