চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরকালীন সময়ে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলাম।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য দুটি পৃথক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ সকালে তুরস্ক গমন করেন।

গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট Justice Kadir ÖZKAYA তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র প্রেরণ করেন এবং প্রধান বিচারপতি সে নিমন্ত্রণ গ্রহণ করেন।

এই সফরকালে প্রধান বিচারপতি আগামী ২৫ এপ্রিল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে (Dolmabahce Palace) “The Future of Constitutional Justice in the 21st Century” শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। এরপর আগামী ২৮ এপ্রিল প্রধান বিচারপতি সংযুক্ত আরব আমীরাতের আবুধাবিতে অবস্থিত New York University Abu Dhabi কর্তৃক আয়োজিত “Climate Justice and the Constitution: Reflections from the Global South” শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। সে অনুষ্ঠানে New York University Abu Dhabi এর ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT