চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনা তদন্তের নির্দেশ: প্রেস উইং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর লোগো, বাংলাদেশের জাতীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতিতে জানায়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। সোশ্যাল মিডিয়ায় মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেয়ার ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। উঠেছে নিন্দার ঝড়ও।

উল্লেখ্য, রোববার স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেমসহ কয়েকজনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে জুতার মালা পড়িয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। অভিযোগ, আওয়ামী লীগ আমলে জামায়াত সমর্থক একজন শিল্পপতিকে খাবার টেবিল থেকে তুলে এলাকা ছাড়া করেছিলেন তিনি।

আবদুল হাই কানু উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি। কিন্তু পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে খারাপ সম্পর্কের কারণে এলাকার থাকতে পারেননি তিনি। হত্যা মামলায় আসামীও হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাপ্রেস উইং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT