বাংলাদেশ

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন, আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ আগে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

এর আগে সংলাপে অংশ নিতে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন।

গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

বিষয়:প্রধান উপদেষ্টা বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…