চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার লন্ডন সফর ‘অত্যন্ত সফল’: পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর সাথে বৈঠক এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিবেচনায়, সফরটি অত্যন্ত সফল হয়েছে।’

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচির চেয়ে বেশি ব্যস্ততা ছিল এবং সরকারী সফরের সময় তাকে পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছিল।

Banglabid

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এই সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব অর্জনের মধ্যে রয়েছে, চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজা তৃতীয় চার্লস এর সাথে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস হারমনি পুরস্কার প্রদান।

অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস হারমনি পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণের আগে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে একান্ত সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা আধাঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন, যেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার লন্ডন সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহমেদাবাদের দুর্ঘটনায় মারা গেছেন এক ক্রিকেটারও

পরবর্তী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

পরবর্তী
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট হবে ৪ দিনের, শুধু তিন দেশ খেলবে ৫ দিন

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT