বাংলাদেশ

বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা: ড. খলিলুর রহমান

বিমসটেকের উন্নয়নে আলোচনা করছে চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বিমসটেকের বিষয়ে আলোচনা করছে চারজন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ড. মুহাম্মদ ইউনূস আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে বিমসটেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সম্প্রতি বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

খলিলুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন যে একমাত্র সমাধান তা স্বীকার করেছে মিয়ানমারসহ বিশ্বের সবগুলো দেশ। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ যাতে আগামী বছরের ঈদ তাদের নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘসহ সবগুলো আন্তর্জাতিক সংস্থা।

বিষয়:ড. খলিলুর রহমান প্রধান উপদেষ্টা বিমসটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…