রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করছেন, দুইজন কর্মকর্তা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রোমে অবস্থিত বাংলাদেশ হাউস (বাংলাদেশ দূতাবাস) পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ ২৬ এপ্রিল শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার তিনি বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। এসময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইটালিতে অবস্থান করছেন।
আজ শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






