কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাতার থেকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দোহায় “কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসায় ফিরছে এবং বেশ ভালোভাবেই ব্যবসায় ফিরে এসেছে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
তিনি কীভাবে বাংলাদেশ এক নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলেনরকে দেশে একটি টেলিফোন কোম্পানি স্থাপন করতে বাধ্য করেছিল তার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। তিনি বলেন, আপনি যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বিবেচনা করেন, তাহলে সম্ভবত এটি করার সেরা সময়।






