চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন, বাংলাদেশ ও কাতার পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগ দিতে আজ কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এই সফরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়ন হবে বলে আশা করছেন সরকারি কর্মকর্তারা। পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যুসহ আরও কিছু বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নিতে চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুদিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ড. ইউনূস।

খসড়া সূচি অনুযায়ী, সোমবার রাতে দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন তিনি আর্থনা সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন। পরে কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাওয়াফ আবদুল্লা আল হামোদি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসেরের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের কথা রয়েছে। পরে প্রধান উপদেষ্টা কাতার ফাউন্ডেশন পরিদর্শন করবেন।

Reneta

একই দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া প্রধান উপদেষ্টার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।

সফরের তৃতীয় দিন রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের। একই দিন কাতারের শিক্ষামন্ত্রীর অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ এপ্রিল দেশের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থনা শীর্ষ সম্মেলনআর্থনা সামিট-২০২৫প্রধান উপদেষ্টার কাতার সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT