প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ না করার ঘোষণা দিয়ে পরিকল্পনা উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে তিনি বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনূস কখনোই পদত্যাগের কথা বলেননি, বড় পরিসরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। তবে এ ক্ষেত্রে নানারকম প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের কারণে সরকারের দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণের সামনে তা তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



