এবার নির্বাচনে সারা দেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ সদস্য। এত বেশি সদস্য এর আগে কোনো নির্বাচনে দায়িত্ব পালন করেনি। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। প্রধান উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোথাও কোনো গলদ রাখা যাবে না।






