বাংলাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছা

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বেগম খালেদা জিয়াকে জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।

বিষয়:চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি শুভেচ্ছা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…