চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুবসমাজ ও নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনার সময় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেট বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা অপ্রয়োজনীয় বিদেশী ঋণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এতে বাংলাদেশকে আরও স্বনির্ভর করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস সচিব জানান, শিক্ষা খাত, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে। এই প্রেক্ষাপটে এখন শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন অধ্যাপক ইউনূস।

গ্রামীণ উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন। তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

যুবসমাজের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে তিনি বাংলাদেশকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটের অগ্রাধিকার নির্ধারণে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে।

Reneta

নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে, নারীদের সার্বিক উন্নয়ন সরাসরি জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়া শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাপ্রেস সচিববাজেট প্রণয়নমানসম্মত শিক্ষাস্বনির্ভরতা অর্জন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT