বাংলাদেশ

কসোভোয় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশি ও কসোভো প্রতিনিধি হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ও কসোভো প্রতিনিধির মধ্যে কূটনৈতিক আলোচনা ও বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কসোভোয় বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য এবং তাদের সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার ২৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত লুলজিম প্লানা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

এসময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ফেলোশিপ ও একাডেমিক অনুদান চালুর আহ্বান জানান।

এছাড়া ‘জুলাই অভ্যুত্থান’ এর চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্লানা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:কসোভো প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…