বাংলাদেশ

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের স্থানীয় সময় আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত পৌনে একটায় নিউইয়র্কের বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রোববার রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার কথা তুলে ধরবেন। ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:নিউইয়র্ক প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…