বাংলাদেশ

সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি।

চলতি বছরে ‘এনডিসি ২০২৫’ কোর্সে অংশ নেন মোট ৯৬ জন কোর্স সদস্য। এর মধ্যে ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্যও অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তৃতার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা।

বিষয়:অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন সশস্ত্র বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…