চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টাকে সিপিজে’র চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সোমবার প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিনসবার্গ। চিঠিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সংবিধান এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদে যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলো রক্ষায় বাংলাদেশ যেন পদক্ষেপ নেয়, সে জন্য আপনার নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি নিচের পদক্ষেপগুলো গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে সিপিজে।

বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় উল্লিখিত বাধ্যবাধকতাকে ক্ষুণ্ন করে, এমন সব আইন অবিলম্বে স্থগিত করতে হবে। এর মধ্যে দণ্ডবিধির আওতাধীন মানহানি–সংক্রান্ত ফৌজদারি অপরাধ ও ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট রয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সিপিজে।

বাংলাদেশে সাংবাদিকদের কাজের জন্য তাদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬–এর ৫৭ ধারা (ইতিমধ্যে বাতিল হওয়া) এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা এসব মামলার মধ্যে রয়েছে। ঢাকাভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান গভর্ন্যান্স স্টাডিজের তথ্যমতে, যারা ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাংবাদিকরা। এই আইনে সংবাদমাধ্যমের সদস্যদের বিরুদ্ধে ৪০০–এর বেশি মামলা করা হয়েছে।

কারান্তরীণ আওয়ামী লীগ সমর্থক চার সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের ক্ষেত্রে যেন যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাঁরা যেন সুষ্ঠু বিচার পান, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিপিজে।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে কয়েক ডজন সাংবাদিক ও সংবাদমাধ্যমের অফিসগুলোয় যেসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। এসব ঘটনার মধ্যে ২০২৪ সালের জুলাই পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় প্রতিবেদক হাসান মেহেদী ও আবু তাহের মো. তুরাবের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাও রয়েছে। ২০১২ সালে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড ও ২০২৩ সালে গোলাম রাব্বানী নাদিম হত্যারও সুষ্ঠু তদন্ত চেয়েছে সিপিজে।

Reneta

সংস্থাটি বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে অন্তত ১৪ জন সাংবাদিক ও সংবাদকর্মী তাদের কাজের জন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া ২০২১ সালে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু, ২০২০ সালে আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজলকে গুম ও পরে কারাবন্দী করা, ২০২৩ সালে নির্বাসিত সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর খানকে মারধরের ঘটনার পুনরায় তদন্ত চেয়েছে সিপিজে।

এ ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলকে সংস্কার করে একটি স্বাধীন, স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। যেন সাংবাদিকদের অপরাধী সাব্যস্ত না করে বা তাঁদের কাজে বিধিনিষেধ আরোপ না করে সাংবাদিকতার নৈতিকতা থেকে যেকোনো অভিযোগের নিষ্পত্তি করতে পারে এই প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাসিপিজে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধ প্রত্যাহারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

পরবর্তী

রাজধানী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

পরবর্তী

রাজধানী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

দেনা পরিশোধের পর রিজার্ভ কমে আবারও ১৮ বিলিয়নের ঘরে

সর্বশেষ

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT