চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ জুন) লি জে-মিউংকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, লি -মিউং কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আপনার এই বিজয় প্রমাণ করে, কোরিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও জাতির জন্য আপনার ভিশনের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা আশা করি আপনি আপনার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং আপনার দেশকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে অসাধারণ সাফল্য অর্জন করবেন।

প্রধান উপদেষ্টা বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং প্রধানতম বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দক্ষ নেতৃত্বে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত সম্প্রসারিত হবে, যা আমাদের জনগণের কল্যাণে অবদান রাখবে।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন যে তিনি এবং প্রেসিডেন্ট লি ক্ষুদ্র ঋণের প্রোগ্রামের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন।

Reneta

তিনি বলেন, বিশেষ করে আমি গভীরভাবে স্মরণ করি আপনার উদ্যোগে কোরিয়ায় জুবিলি ব্যাংক প্রতিষ্ঠা করার কথা, যা নিম্ন আয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার একজন নিবেদিত প্রচারক হিসেবে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা নতুন কোরীয় প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

লি জে-মিউং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বুধবার সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT