চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল কর্মীর ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, নীল রঙের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ৫ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ানস ভয়েস’-এ শেখ ফাকাব্বির নামে একটি আইডি থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ তোলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির সবসময় নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো মূল্যে তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিছু কুচক্রী মহল শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ছাত্রশিবির বরাবরের মতো সবসময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করায় তা এক শ্রেণির মানুষের কাছে অস্বস্তিকর প্রতীয়মান হচ্ছে। তারা ছাত্রশিবিরকে ঘায়েল করার উদ্দেশ্যে নানা অপপ্রচারের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরের ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ করেছি যে, গত ৫ জানুয়ারি সিলেট শাবিপ্রবি ছাত্রদলের এক কর্মী শেখ ফাকাব্বির শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে প্রবেশ করে নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে ধরা পড়ে। পরে নিজের শরীরের কিছু আঁচড়ের ছবি তুলে  বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ানস ভয়েস’ এ শেখ ফাকাব্বির নামে তার একটি আইডি থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘কুপিয়ে জখম’ এবং ‘এলোপাতাড়ি মারধর’ করার মিথ্যা অভিযোগ করে পোস্ট করে। এমনকি ওই রুমে থাকা এক শিক্ষার্থীর গলায় ছুরি ধরে শিবির শিবির বলে চিৎকার করতে থাকে। পরে প্রক্টর এবং প্রভোস্ট মহোদয় এসে তাকে একটি চাকু সহ হাতে-নাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করার পর ছাত্রশিবিরকে ফাঁসানোর উদ্দেশ্যেই তার এই কর্মকাণ্ডের কথা স্বীকার করে। আমরা জানতে পেরেছি, শেখ ফাকাব্বির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর জন্য নিজেরা পরিকল্পিত বিশৃঙ্খলার মত ঘৃণ্য কর্মকাণ্ড ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনি সংকেত। আমরা প্রশাসনের কাছে এই অপপ্রচারের পেছনে থাকা সকল চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদছাত্রদলছাত্রশিবিরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT