রাজনীতি

ছাত্রশিবির গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা: সারজিস

জনপ্রিয় নেতা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নেতা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক অনুষ্ঠানে, বাংলাদেশের রাজনীতি ও জনমত প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী ছাত্রশিবির ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্রশিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আন্দোলনে যেভাবে পরিকল্পনার টেবিলে একসাথে কাজ করেছি। আগামীতেও দেশ গঠনে একসাথে কাজ করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। আগামী প্রজন্ম স্বৈরাচারের প্রেসক্রিপশন মানে না বলেই তাদেরকে বিতাড়িত করেছে।

শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশমন। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে।

এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্মেলনে সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

বিষয়:গণঅভ্যুত্থান ছাত্রশিবির ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শিবির সারজিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…