চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:২৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী আটক, ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম তানজিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি।

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বলেন, আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইল দিচ্ছিলাম। এমন সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

বিষয়টি নিশ্চিত করে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টীমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সাথে কথা বলে তাদের কাছে সোপর্দ করি।

ট্যাগ: ছাত্রলীগ কর্মী আটকজগন্নাথ বিশ্ববিদ্যালয়জয় বাংলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে শনিবার প্রথম রোজা

পরবর্তী

পাশ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে: আব্দুস সালাম পিন্টু

পরবর্তী
আব্দুস সালাম পিন্টু ভাষণ দিচ্ছেন, পত্রিকা ও সাংবাদিকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাশ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে: আব্দুস সালাম পিন্টু

শারীরিক পরীক্ষার জন্য পা পরীক্ষা করছে ডাক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT