চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়া খেলায় ছাত্রলীগ নেতাসহ ৪ জনের কারাদণ্ড

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:১৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৩
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অপরাধে  ছাত্রলীগ নেতা শামিম হোসেনসহ (২৭) চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আআদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় দিনাজপুর বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাজারের পূর্ব পাশের মাঠ থেকে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম হোসেনসহ ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে আটক করে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার তাদের তিন থেকে ১০ দিনের কারাদণ্ড দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ছাত্রলীগ নেতা মো: শামীম হোসেন (২৭), মো: মোস্তফা (৩২), মো: জোবায়ের হোসেন (২২) এবং মো: নুর ইসলাম (২৪)। তাদের সবার বাড়ি মুকুন্দপুর।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে মাঠে জুয়ার আসরের খবরের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন থেকে দশ দিনের কারাদণ্ড দেন।

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, মো: শামিম হোসেনকে গত ডিসেম্বর মাসে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT