রাজনীতি

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সম্মাননা দিলো ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলার সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলার সংবাদ, খেলাধুলা, বিনোদন ও আন্তর্জাতিক খবরের জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য দুই ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৩ জুলাই) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪ এর পুরস্কার বিতরণী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।

‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বোই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এক জমকালো আয়োজনের মাধ্যমে আজ দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

ব্যক্তিপর্যয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় ফেনীর মাহবুবা তাবাচ্ছুম ইমাকে সম্মাননা প্রদান করা হয়। আর যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় লালমনিরহাটের মো. স্বাধীন ইসলামকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে মাদক প্রতিরোধে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘বাঁধন’কে সম্মাননা দেওয়া হয়।

বিষয়:ছাত্রলীগ বাল্যবিবাহ বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…