চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের নেতাকর্মীরা চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে  চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদল নেতারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারীর কটূক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

বিষয়:ছাত্রদলের সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…