চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল নেতাকর্মীদের ‘টার্গেট করে হত্যা’ করা হচ্ছে: নাছির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

ছাত্রদলের নেতাকর্মীদের ‘টার্গেট করে হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, আমরা দেখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। অথচ সরকার তা নিয়ে নিশ্চুপ।

বুধবার (১৪ মে) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি ঢাকা মহানগর, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এতে যোগ দেন।

রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সমাবেশ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, অতি দ্রুত আমরা এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে। না হলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরাতে বাধ্য হবো।

Reneta

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর সাম্যের ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রদলকে টার্গেট করে হত্যানাছির উদ্দীন নাছিরসাম্য হত্যাসাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT