চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তিতে সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা শাওন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন। সহায়তা পাওয়া শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল ভর্তির শেষ দিন। কিন্তু আর্থিক সংকটের কারণে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারছিলেন না সুমাইয়া। বিষয়টি জানতে পেরে নাছির উদ্দিন শাওন তার সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার বিস্তারিত শুনে তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম পূরণের প্রয়োজনীয় অর্থ সহায়তা দেন।

শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমার পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। আজ ছিল শেষ দিন। পরে বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানিয়েছিলাম। তার মাধ্যমে নাছির উদ্দিন শাওন ভাই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে। বরং ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক সংকটঢাকা বিশ্ববিদ্যালয়নাছির উদ্দিন শাওনবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলমাস্টার্সে ভর্তিশিক্ষার্থীর ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT