চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে মশাল মিছিলে হামলায় নিহত ছাত্রদল নেতা

রুমন রেজা রুমন রেজা
১০:৪৮ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষে আহত ছাত্রদল নেতা অমিত হাসান অনিক মারা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রূপগঞ্জের ভুলতায় মশাল মিছিল করে ছাত্রদল। মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

হামলায় কাঞ্চন পৌরসভা ছাত্রদলের ৫ নং ওয়ার্ডের সহ সভাপতি অমিত হাসান অনিক নামে এক ছাত্রদল নেতার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ভর্তি রয়েছেন আরও কয়েকজন।

নিহত অমিত হাসান অনিক উপজেলার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানান, রাত আটটার দিকে রূপগঞ্জ থানা ছাত্রদল মশাল মিছিল বের করে। মিছিলের শেষের দিকে নেতাকর্মীরা যখন বাড়ির দিকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনি এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাদের দাবি, লাঠিসোটা, রামদা ও রড নিয়ে পেছন থেকে হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা অনিকসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Reneta

রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় অমিত হাসান নামে ওই ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, নিহতের তার মরদেহ মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল নেতানারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT