চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ দিনের সফরে চীন যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
রাজনীতি
A A
ছাত্রদলের সাধারণ সম্পাদক ছবি, বাংলাদেশ রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৩ দিনের সফরে চীন যাচ্ছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান এর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন।

চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

১৩ দিনব্যাপী এই সফর শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৬ মার্চ। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে।

Banglabid

সফরের মূল লক্ষ্য হলো- চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। সফরকালে তিনি ‘চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার অর্জনসমূহ ও বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শীর্ষস্থানীয় একটি কোম্পানি পরিদর্শন করবেন এবং চীনের এআই প্রযুক্তির অগ্রগতি ও তার ব্যবহারিক প্রভাব পর্যবেক্ষণ করবেন।

পাশাপাশি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি চীনের অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

Reneta

ছাত্রদলের সাধারণ সম্পাদক এই সফরে চীনের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং এটি বাংলাদেশের কৃষি খাতে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

এসফরে প্রতিনিধি দলটির সদস্য হিসেবে নাছির উদ্দীন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করবেন। এসব সেমিনারে তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবন, এবং বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিবেন।

সফরে তিনি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। তারা চীনের উন্নয়ন মডেল থেকে অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এই সফর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের উন্নয়ন মডেল, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও গবেষণার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রমের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সহায়ক হবে।

একই সঙ্গে, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। প্রতিনিধি দলটির অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চায়না কমিউনিস্ট পার্টিছাত্রদলছাত্রদলের সাধারণ সম্পাদকনাছির উদ্দীন নাছির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি

পরবর্তী

কমলগ‌ঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পরবর্তী
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলগ‌ঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটাররা শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে নতুন বিতর্ক

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT