চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে পুনরায় ছাত্রদলের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক তাওসিফ মাইমুনের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধনে পুনরায় হামলা চালিয়েছে ছাত্রদল।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Banglabid

মানববন্ধন চলাকালে হঠাৎ তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের নেতৃত্বে একটি মিছিল সংঘবদ্ধভাবে প্রধান ফটকের দিকে এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলটি মানববন্ধনের সামনে এসে স্লোগান ও উপস্থিত সাংবাদিকদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইনের নেতৃত্বে মিছিলকারীরা মানববন্ধন উপেক্ষা করে জোরপূর্বক এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের ওপর আক্রমণাত্মক আচরণ করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা কর্মসূচিকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে ছাত্রদল আবারও অসহিষ্ণু আচরণের পরিচয় দিয়েছে।

Reneta

এ বিষয়ে সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার এইচ এম মাহিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের মানববন্ধন দেখে স্লোগান দিতে শুরু করে। তারা আমাদের উপর বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে স্লোগান দিতে থাকে। যখন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন, তখন তারা মিছিল নিয়ে আমাদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশের চেষ্টা করে।

তিনি বলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের নেতৃত্বে আজকের এই শোডাউন মিছিল দেওয়া হয়েছে, মূলত ভীতি ছড়ানোর উদ্দেশ্যে। তারপরও আমরা ভয়কে উপেক্ষা করে আমাদের মানববন্ধন সম্পন্ন করেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের ওপর যে আচরণ দেখিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিক সমিতির সদস্য ও স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন বলেন, গতকাল আমাদের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ভাইয়ের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছিলাম। এসময় ছাত্রদল আমাদের উপর বিভিন্ন ধরনের ট্যাগিং ও স্লোগান দিতে থাকে, যা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। তারা আমাদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হন। আমরা এমন রাজনীতি চাই না। আমরা সাংবাদিকতা করি, আমরা কারো শত্রু নই। ক্যাম্পাসে যা ঘটে তা জাতির সামনে তুলে আনা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের নেতৃত্ব ও নির্দেশনায় এই ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। ইতিমধ্যেই বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হয়, আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করবো। ছাত্রলীগের সময়ও সাংবাদিকদের ওপর এরকম হামলা হয়নি, কিন্তু ছাত্রদল ক্ষমতা যাওয়ার আগেই এমন ঘৃণ্য কার্যকলাপ শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলের হামলামানববন্ধনসরকারি তিতুমীর কলেজসাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT