অন্যান্য খেলা

হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ১৫ বর্ষী মনন

বাংলাদেশের মনন হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টরকে হারান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙ্গেরিতে বাংলাদেশের মনন গ্র্যান্ডমাস্টারকে হারানোর মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাঙ্গেরিতে সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স গ্র্যান্ডমাস্টারস দাবায় দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার প্লাট ভয়টেককে হারিয়েছেন। ১৫ বর্ষী নীড় সাদা ঘুঁটি নিয়ে খেলে ৫৪ চালের মাথায় ভয়টেকের বিপক্ষে জিতে যান।

দাবা অলিম্পিয়াড শেষে নর্ম অর্জন ও রেটিং বৃদ্ধির প্রত্যাশায় হাঙ্গেরির বুদাপেস্টে টুর্নামেন্ট খেলছেন বাংলাদেশের কয়েকজন দাবাড়ু। সোমবার থেকে প্রতিযোগিতাটির খেলা শুরু হয়েছে। ফিদে মাস্টার মনন রেজা নীড় প্রথম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার কৃষ্ণান হৃদভিকের সঙ্গে ড্র করেন।

মনন রেজা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় দাবাড়ু। আন্তর্জাতিক মাস্টার হতে তার আর একটি নর্ম প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি অলিম্পিয়াড পরবর্তী তিনটি টুর্নামেন্ট খেলছেন। এছাড়া ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্ম, তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য হাঙ্গেরিতে খেলছেন।

বিষয়:তাহসিন দাবা নীড় ফাহাদ রহমান বুদাপেস্ট হাঙ্গেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…