ফুটবল

ল্যাম্পার্ডের ‘উচ্ছ্বাসে’ পানি ঢেলে চেলসিতে মরিনহো?

চেলসির মরিনহো উচ্ছ্বাসে পানি ঢেলে, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির কোচ মরিনহো উচ্ছ্বাসে পানি ঢেলে ফুটবল মাঠে, তার মুখে দৃঢ়তা ও গম্ভীর ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ২০২১ সালের জানুয়ারির পর আবারও ব্লুজদের দায়িত্বে ফিরে ৪৪ বর্ষী কোচ ছিলেন উচ্ছ্বসিত। তার ‘উচ্ছ্বাসে’ পানি ঢালার খবর আসতেও অবশ্য সময় লাগছে না! খবর, কোচ হতে হোসে মরিনহোকে প্রস্তাব দিয়েছে চেলসি।

চলতি মৌসুম শেষে ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হতে স্ট্যামফোর্ড ব্রিজে আসতে পারেন মরিনহো। এমন ঘটলে সেটি হবে চেলসিতে পর্তুগিজ কোচের তৃতীয় অধ্যায়। আগেও দুই দফায় দলটির দায়িত্বে ছিলেন।

মরিনহোকে ১০৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে চেলসি, খবর এমনই। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৩৮১ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

ইতালিয়ান ক্লাব রোমায় আছেন ৬০ বর্ষী এ কোচ। সৌদি আরব জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছেন মরিনহো। সৌদি ক্লাব আল নাসের ও আল হিলালের কোচ হওয়ার কথাও শিরোনামে আসছে।

বিষয়:চেলসি প্রিমিয়ার লিগ মরিনহো রোমা ল্যাম্পার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…