চেলসির রেকর্ডে নাজেহাল এফসি নোয়া

চেলসির খেলোয়াড়রা ম্যাচের পর জয়ের আনন্দে একসঙ্গে উদযাপন করছে, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি উয়েফা কনফারেন্স লিগে নতুন রেকর্ড গড়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতে ৮-০ গোলে জিতেছে আর্মেনিয়ার ক্লাব এফসি নোয়ার বিপক্ষে। দলটির বিশাল জয়ে কনফারেন্স লিগে গোলের ব্যবধানে জেতার নতুন রেকর্ড হয়েছে।
উয়েফা কনফারেন্স লিগে আগে সবচেয়ে বড় জয় ছিল ৬ গোলের। এটি চেলসির ইতিহাসের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ১৯৭১ সালের, লুক্সেমবার্গের ক্লাব জেউনেসের বিপক্ষে। ওই ক্লাবের বিপক্ষে ১৩-০ গোলের জয় পেয়েছিল ব্লুজ ক্লাবটি।
প্রথমার্ধে দুটি করে গোল করেন জোয়াও ফেলিক্স ও ক্রিস্টোফার এনককু। এঅর্ধে ৬-০ গোলে এগিয়ে যায় চেলসি। টসিন আদারাবিওয়ো, মার্ক গুইউ, অ্যাক্সেল ডিসাসি এবং মিখাইলো মাড্রিক গোল করেন। যা আসরের ইতিহাসে জায়গা করে নেয়।
চেলসির কোচ এনজো মারেসকা জানিয়েছেন, ‘খেলোয়াড়রা আবারও দেখিয়েছে কতটা পেশাদার তারা এবং কতটা কঠিন। এমন ধরনের ম্যাচে যেকোনো কিছু হওয়া সম্ভব। ফুটবল পুরোটাই বিস্ময়কর। খেলার আগে তাদের যা জিজ্ঞাসা করেছি তা হল আমরা কতটা সিরিয়াস, কতটা পেশাদার এবং তারা সেটাই দেখিয়েছে।’






