চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তে আসছে ৭০ লাখ টাকার ‘ছায়াবৃক্ষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেলিংয়ে মাধ্যমে সারাদেশে পরিচিতি পেয়েছিলেন নিরব। ২০০৯ সালে তখনই ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার মাধ্যমে তিনি প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন। এতে প্রধান চরিত্রে সুপারস্টার শাকিব খান থাকলেও সহশিল্পী হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন নিরব। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক!

১৫ বছর পর এবার প্রধান চরিত্রে অপুর বিপরীতে সিনেমা নিয়ে আসছেন নিরব। নাম ‘ছায়াবৃক্ষ’। অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।

দেশের একটি অঞ্চলের চা শ্রমিকদের জীবনযাপনের নানাদিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে নায়ক নিরব বলেন, শুরু থেকে আমাদের ভালো সিনেমা করার প্ল্যান ছিল। অভিনয় ও সিনেমার গানগুলো নিয়ে আমরা প্রত্যেকে মনোযোগে ছিলাম। ‘ছায়াবৃক্ষ’র পাশাপাশি দর্শক আমাদের জুটিকে পছন্দ করুন তাহলে আগামীতে অপু বিশ্বাস এবং আমি জুটি হয়ে একসঙ্গে কাজ করতে পারবো।

অপু বিশ্বাস বলেন,“যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। পেশাদার বলে সে তার কাজকে সিরিয়াসভাবে করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে পজিটিভলি রিসিভ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইবো তার সঙ্গে আরো বেশি সিনেমা হোক।”

এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। তিনি বলেন, “শুরুতে ভেবেছিলাম এটি কমার্শিয়াল সিনেমা। কিন্তু গল্প শুনে মনে হয়েছে এটা আমার প্যাটার্নের গল্প। কমার্শিয়াল এবং আর্টের দারুণ কম্বিনেশন আছে। এই কম্বিনেশন আছে বলে ইন্ডিয়াতে যেমন জওয়ান হচ্ছে, তেমনি টুয়েলভ্থ ফেইল হচ্ছে। আমাদের দেশেও তেমনটা হওয়া উচিত এবং ‘ছায়াবৃক্ষ’ তেমনি সিনেমা।”

Reneta

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষের মাধ্যমে দীর্ঘদিনের শ্রম দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীরা কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা বসন্তে আসছে ৭০ লাখ টাকার ‘ছায়াবৃক্ষ’ প্রকল্পের বিষয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘ছায়াবৃক্ষ’র প্রযোজক অনুপ কুমার বলেন,‘ছায়াবৃক্ষ’র জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলাম। সঠিকভাবে সিনেমাটি করার জন্য আরো ২০ লাখ টাকা নিজ থেকে খরচ করেছি। সবমিলিয়ে এর বাজেট ৭০ লাখ টাকা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম কোন খাতে কতো খরচ করেছি যদি জানার প্রয়োজন মনে করে, আমি হিসেব দিতে প্রস্তুত।

নিরব, অপু বিশ্বাস, নওশাবা ছাড়াও এতে অভিনয় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপ কুমারঅপুঅপু বিশ্বাসআজম খানএলিনা শাম্মিছায়াবৃক্ষডননওশাবানায়কনিরববড়দা মিঠুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাকিবসরকারি অনুদানসিনেমাসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT