চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। পূর্বঘোষিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এরপর স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি ঘোষণা করা হবে। তবে নতুন সূচি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।







