চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপনের ছবিতে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
দীপন, চলচ্চিত্র ও ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন এবং অন্তর্জাল এর পর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা দীপংকর দীপন। তার নতুন ছবির নাম ‘ছাত্রী সংঘ’। ছবির বিষয়বস্তু হিসেবে নির্মাতা বেছে নিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী দলকে!

বলা হয়, উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল ছিলো কুমিল্লার ‘ছাত্রী সংঘ’। শান্তি-সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্লনলিনী ব্রহ্মর অবিশ্বাস্য অভিযানের গল্পই উঠে আসবে দীপনের নতুন ছবিতে।

২২ ফেব্রুয়ারি ছিলো প্রফুল্লনলিনী ব্রহ্মর মৃত্যুবার্ষিকী। ঠিক তার পর দিন কুমিল্লাতেই ‘ছাত্রী সংঘ’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দীপংকর দীপন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে ছবির লোগো পোস্টারও উন্মোচন হয়েছে। এটি প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান রজত ফিল্মস। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।

Banglabid

ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে কুমিল্লায় দীপন বলেন,‘এত বড় ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। আমি অনেক অনুসন্ধান করে খুঁজে পেয়েছি। এ ঘটনা নিয়ে আমি ইতিহাসের বই লিখব না, আমি একটা গতিশীল টান টান উত্তেজনার সিনেমা বানাতে চাই। কুমিল্লার এই গল্পের সূচনা কুমিল্লায় হওয়াতে আমি খুব আনন্দ বোধ করছি, কুমিল্লার মাটির ঋণ কিছুটা হলেও শোধ হবে।’

রজত ফিল্মসের চেয়ারম্যান তুহিন রেজা জানান, কুমিল্লায় এই গল্পের শুরু হয়েছে। এই বিপ্লবী দলকে সম্মান জানাতে কুমিল্লা থেকেই এই সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হচ্ছে।

সিনেমার চিত্রনাট্য লিখছেন সৌনাভ বসু। সিনেমায় মূল চরিত্রে কারা অভিনয় করছেন, এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। পরবর্তী সময়ে ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী ও কলাকুশলী সম্পর্কে জানানো হবে। ঈদুল ফিতরের পরে চিত্রধারণ শুরু হবে। বছরের শেষাংশে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা দীপন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালঅপারেশন সুন্দরবনকুমিল্লাছাত্রী সংঘঢাকা অ্যাটাকদীপংকর দীপনপ্রফুল্লনলিনী ব্রহ্মলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT