প্রবাস সংবাদ

প্রবাসে ‘চাটগাঁইয়া উৎসব’

প্রবাসে চাটগাঁইয়া উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসে চাটগাঁইয়া উৎসবের অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আঁরা চাটগাঁইয়া হতা হই ‘সিপ্লাস টিভি’ ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে সিপ্লাস টিভি দর্শক ফোরাম কর্তৃক আলোচনা সভা ও প্রবাসে চাটগাঁইয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মক্কা নগরীর মিসফালাহ’র পাশে জাওহারাত আল তৌহিদ হোটেলের হল রুমে মক্কা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব জহির আহমদের সভাপতিত্বে ও সিপ্লাস টিভি প্রতিনিধি সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম. ওয়াই আলউদ্দিন।

অতিথি হিসেবে ছিলেন ওমরাহ পালনে আসা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন  ওমরাহ পালন আসা তরুণ সমাজসেবক আলহাজ্ব আমিনুর রহমান, প্রবীণ সমাজসেবক আলহাজ্ব নুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল, তরুণ ব্যবসায়ী যুবনেতা আবু তৈয়ব, এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম, আল হারামাইন প্রবাসী গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন, আবু নাছের, হাবিবুর রহমান, ব্যবসায়ী আবদুল আজিজ, বিশিষ্ট যুবনেতা এস.এম নজরুল কবির রুবেল, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম, সহ-সভাপতি হাজ্বী আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, তরুণ সংগঠক মুহাম্মদ মোজাম্মেল হোছাইন স্বপ্নছোঁয়া মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদুল ইসলাম জাহেদ, যুবনেতা দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও মুহাম্মদ ফয়সাল, সংশ্লিষ্ট হোটেলের প্রতিনিধি জনাব সৈয়দ আলম, মোহাম্মদ শাহেদ প্রমুখ।

এ ছাড়াও, মক্কা, মদিনা, জেদ্দা ও তায়েফের বিপুল সংখ্যক প্রবাসী সিপ্লাস টিভি বর্ষপূর্তিতে আয়োজিত প্রবাসে চাটগাঁইয়া উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিপ্লাস টিভি ৮ বর্ষে পদার্পনে বর্ষপূর্তি কেক কাটার মধ্য দিযে আয়োজিত প্রবাসে চাটগাঁইয়া উৎসব অনুষ্ঠান উপস্থিত সবাই উপভোগ করেন। শেষে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী, সমাজিক সংগঠন ও কমিনিউটি নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে সিপ্লাস টিভি সৌদি আরব প্রতিনিধি খলিল চৌধুরীর মাধ্যমে দেশের শীর্ষ অনলাইন জনপ্রিয় টিভি চ্যানেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষাত চাটগাঁইয়া হতা হই আরাঁ চাটগাঁইয়া ভাষাত সিপ্লাস টিভি সম্পাদক আলমগীর অপু-সহ এ চ্যানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…