চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় ‘খারাপ ভিলেন’ হতে চান চাষী আলম

'তারকা খ্যাতি আবার কী, আমি তো তারকাই না'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
চাষী আলম সিনেমায় খারাপ ভিলেন চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন চাষী আলম।

এই অভিনেতা অকপটে একাধিকবার জানিয়েছেন, সর্বত্র তিনি হাবু ভাই নামেই পরিচিত! রসিকতার সুরে এও বলেছেন, ব্যাচেলর পয়েন্টের হাবু চরিত্র এখন আমার নাম হয়ে গেছে। আমার বাবার দেওয়া চাষী আলম নামটা মুছে গেছে, এখন সবাই আমাকে হাবু ভাই হিসেবে ডাকেন।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে। এর শুটিং সেটে চাষী আলমের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘অমি ধাক্কা দিয়ে আমাকে এই পর্যন্ত  নিয়ে এসেছে, বাকিটা আল্লাহর রহমত ছিল বলে সম্ভব হয়েছে। মানুষ ভালোবাসা দেয়, আমি এটাকে ব্লেসিং মনে করি।’

ব্যাপক তারকাখ্যাতি অর্জনের পরেও নিজেকে ‘তারকা মনে করেন না’ চাষী আলম। বলেন, তারকাখ্যাতি আবার কী, আমি তো তারকাই না। অভিনয় আমার কাজ, সেটা চেষ্টা করছি। আমি খুব সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করি। সবখানে আমাকে পাওয়া যায়। নিজেকে আড়াল করে রাখার অভ্যাস আমার নেই।’

অভিনয়ের পাশাপাশি কয়েকবছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করতে চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল দিয়ে আলোচিত হওয়ার পর থেকে এই অভিনেতার অভিনয় ব্যস্ততা আরও বেড়েছে। এ কারণে তিনি চাকরী ছেড়েছেন। এখন শুধুই অভিনয়টাই করছেন তিনি।

চাষী আলম বলেন, ‘চাকরীতে নির্দিষ্ট অফিস টাইম রয়েছে, কিন্তু শুটিংয়ে নির্দিষ্ট টাইম থাকে না, হয়তো কল টাইম দেয়া হয়। যখন চাকরী করতাম কখনও টাইম মতো অফিস যেতাম না, শুটিংয়েও অনেকসময় কল টাইম মেইনটেইন করতে পারি না। চাকরীকালীন শুটিং ঠিকমতো করতে পারতাম না। আবার শুটিং করলে ঠিকমতো অফিস করতে পারতাম না। তখন মনে হলো চাকরিটা ছেড়ে অভিনয়ে মনযোগ দেই।’

Reneta

চাষী আলমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে সিনেমা প্রসঙ্গ। তিনি জানান, তার সিনেমা করার ইচ্ছে আছে, কিন্তু সেরকম অফার পান না।

চাষী আলম বলেন, ‘সবার মতো আমারও সিনেমা করার ইচ্ছে হয়। আমি ছবি করলে একটু অন্যরকম কিছু করতে চাই, যেখানে আমি ওইভাবে কাজ করতে পারবো। আমারও পছন্দ হতে হবে এবং ডিরেক্টরদেরও চাইতে হবে। এই দুটো বিষয়ের সমন্বয় হয়ে ব্যাটে-বলে মিলতে হবে।”

কী ধরনের ছবি করতে চান? এমন প্রশ্নে চাষী বলেন, আমি চাই অ্যাকশন ছবিতে খুব খারাপ একটা ভিলেন হতে, যেন ভিলেনটাকে সবাই মনে রাখে। বোম্বেতে ‘সোলে’ ছবির গব্বর সিং-এর কথা সবার মনে আছে। অমরেশ পুরী অনেক ছবিতে ভিলেন হয়েছেন, তাকে সবাই মনে রেখেছেন। আমি চাই এরকম হতে। যেন আমাকে দেখলেই দর্শক বলে ওঠে, আরে এ তো অনেক খারাপ! আসলে আমি মনে করি, ভিলেন ভিলেনের মতো খারাপ হতে হবে। আমি আসলে এই টাইপের কাজ চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিচাষী আলমব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫লিড বিনোদনহাবু ভাই
শেয়ারTweetPin

সর্বশেষ

২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT