বাংলাদেশ

শেষ মুহূর্তে চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি

শেষ মুহূর্তে চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি

ঢাকা শহরের বৈশাখী উৎসবের গুরুত্বপূর্ণ অংশ মঙ্গল শোভাযাত্রা। চারুকলা ইনিস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারই প্রস্তুতি শেষ মুহূর্ত এখন ঢাকার চারুকলায়। গ্রামীণ জীবন এবং আবহমান বাংলার বিভিন্ন নানা দিক ফুটিয়ে তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। শোভাযাত্রার জন্য বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির আদল তৈরিতে দিন রাত কাজ করে যাচ্ছেন। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে।

এবারের মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখুন ডিজিটাল শর্টেঃ

বিষয়:ডিজিটাল শর্ট বাংলা বর্ষবরণ ১৪২৪ মঙ্গল শোভাযাত্রা ১৪২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…