আদালত

আইনজীবী হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আইনজীবী হত্যা মামলার তদন্তের জন্য আইনজীবী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী হত্যা মামলার তদন্তের জন্য আইনজীবী ও পুলিশ সদস্যরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতে যুক্তি উপস্থাপন করেন। আদালত ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন।

এর আগে, গত ১০ অগাস্ট আদালত বাদীর উপস্থিতিতে শুনানির জন্য সমন জারি করেন। সেই আদেশ মোতাবেক আজ সোমবার মামলার বাদী জামাল উদ্দিন আদালতে হাজির হন।

বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন আসামি গ্রেপ্তার আছেন এবং ১৯ জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।

বিষয়:আইনজীবী হত্যা চিন্ময় কৃষ্ণ দাস সাইফুল ইসলাম আলিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…