বাংলাদেশ

ছারছীনা পীর সাহেব ইন্তেকাল করেছেন

বয়স্ক ছারছীনা পীর সাহেবের ছবি, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছারছীনা পীর সাহেবের একটি ছবি, তিনি গম্ভীর মুখাবয়ব সহ পরিধান করেছেন পাগড়ি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্তেকাল করেছেন ছারছীনার পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আজ বুধবার ভোররাত দুইটা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা গেছেন। দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন ছারছীনা পীর সাহেব।

বেশ কিছুদিন তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় সাড়ে তিন হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী ছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুইপুত্র, তিন কন্যা ও অনেক নাতি নাতনি রেখে যান। ঢাকা মহাখালী “গাউসুল আজম জামে মসজিদে” সকাল ১০টা থেকে জোহর পর্যন্ত তার মরদেহ রাখা হবে।

মরহুমের জানাজার নামাজ ১৮ জুলাই রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…