চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ ট্রেলার লঞ্চে চরম বিশৃঙ্খলা, গান্ধী ময়দানে করতে হল লাঠিচার্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: পুষ্পা ২ ট্রেলার লঞ্চে বিশৃঙ্খলা ও লাঠিচার্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (১৭ নভেম্বর) প্রকাশ্যে এসেছে বিশ্বব্যাপী সাড়া সাগানো তেলুগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’: দ্য রুল’র ট্রেলার। পাটনার গান্ধী ময়দানে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতা, প্রযোজকরা।

স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানাকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। তবে অনুষ্ঠান শুরুর দিকে ভিড় ততটা না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল। একসময় পরিস্থিতি বেরিয়ে যায় হাতের বাইরে।

তারকা যুগলকে একবার দেখার জন্য সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়ে লোকজন। মানুষের ভিড়ে পদপৃষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়।

চ্যানেল আই অনলাইন সংবাদে পুষ্পা ২ ট্রেলার লঞ্চের বিশৃঙ্খলা ও লাঠিচার্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ একটা সময় এমন আসে যখন উপস্থিত ভক্তদের মধ্যে কিছু মানুষ ব্যারিকেট ভেঙে এগিয়ে যায় এবং তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বাঁধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ছুড়তে শুরু করে জুতো এবং স্লিপার।

সারা রাতব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবশেষে মানুষের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই প্রসঙ্গে পাটনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র বলেন, ‘সবার ওপর লাঠিচার্জ করেনি পুলিশ। যারা ব্যারিকেট অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। সবকিছুই আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।’

জনতা ও পুলিশ সংঘর্ষে লাঠিচার্জ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে রবিবার সন্ধ্যায় দর্শক-দরবারে হাজির হয় ‘পুষ্পা: দ্য রুল’র ট্রেলার ৷ ২ মিনিট ৪৮ সেকন্ডের ট্রেলার দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এবার ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম এবং বাংলা ভাষাতেও মুক্তি পেতে চলেছে ৷

Reneta

সুকুমার পরিচালিত এই ছবির ট্রেলারজুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন, দারুণ দারুণ সংলাপ ও রাশমিকা অর্থাৎ শ্রীভালীর সঙ্গে পুষ্পারাজের রোম্যান্স ফুটে ওঠে।

ট্রেলারেজুড়ে বলা হয়েছে, ‘পুষ্পা শুধু নাম নয়, পুষ্পা একটা ব্র্যান্ড’। ট্রেলারে দেখা গেছে, পুষ্পারাজ আগে ছবির ডায়লগে বলেছিলেন তিনি ফায়ার অর্থাৎ আগুন ৷ এবার তিনি আরও একধাপ এগিয়ে বললেন ওয়াইল্ড ফায়ার অর্থাৎ ‘দাবানল’ ৷ তবে, ট্রেলারে চমকে দিয়েছেন ফাহাদ ফাসিলও। পুলিশ অফিসারের চরিত্রে নজর কেড়েছেন তিনি৷- টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পুষ্পা ২': দ্য রুল'আল্লু অর্জুনট্রেলারপুষ্পা ২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT