শুক্রবার (২৫ জুলাই) টেলিভিশন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর ৮৬তম জন্মবার্ষিকী। ১৯৩৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই আলোকিত মানুষ।
যিনি একাধারে শিক্ষক, সাহিত্যিক, সমাজসংস্কারক এবং প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
বরাবরই শ্রদ্ধা ও ভালোবাসায় তার জন্মদিবস উদযাপন করে চ্যানেল আই। তবে চলমান ‘মাইলস্টোন ট্রাজেডি’র প্রেক্ষাপটে এবার চ্যানেল আইয়ের পক্ষ থেকে আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন রাখা হয়নি। কেক কাটা ও আনুষ্ঠানিক উদ্যাপন বাতিল করা হয়েছে পরিস্থিতির প্রতি সম্মান জানিয়ে।
তবুও এই দিনটি উপেক্ষা না করে চ্যানেল আই আয়োজন করেছে দুটি বিশেষ অনুষ্ঠান। বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে আবদুন নূর তুষারের উপস্থাপনায় বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘তিনি তো আমাদেরই’। এটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
রাত ১০টা ৩৫ মিনিটে সম্প্রচারিত হবে আরেকটি বিশেষ অনুষ্ঠান ‘রস্ট্রাম থেকে আবদুল্লাহ আবু সায়ীদ’, যার প্রযোজক ইফতেখার মুনিম।







